শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

বরকত : কল্যাণময় জীবনের চাবিকাঠি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

“বরকত” শব্দটি আরবি "باركة" (বারাকা) থেকে এসেছে, যার অর্থ হচ্ছে: বৃদ্ধি, প্রবৃদ্ধি, স্থায়িত্ব এবং কল্যাণ। ইসলামী পরিভাষায় বরকত বলতে বোঝায়—আল্লাহর পক্ষ থেকে এমন এক অদৃশ্য কল্যাণ ও শুভ্রতা, যা অল্প জিনিসকেও যথেষ্ট করে দেয়, অপ্রতুলকেও পরিপূর্ণ করে দেয় এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে। কুরআন ও হাদীস অনুযায়ী বরকতের মূল উৎস একমাত্র আল্লাহ। কুরআনে বলা হয়েছে:  "বরকতময় আল্লাহ, যিনি সব জগতের প্রতিপালক।" (সূরা আর-রাহমান: ৭৮)

বরকত শুধু ধন-সম্পদেই সীমাবদ্ধ নয়। এটি দেখা যেতে পারে—জীবনের সময় ও আয়ুতে , জ্ঞান ও আমলে, রিজিক ও সম্পদে , সন্তান ও পরিবারে এবং সম্পর্ক ও সমাজে । একজন মানুষ অল্প আয় করেও সুখে শান্তিতে থাকতে পারে, আবার অনেকে বিপুল সম্পদেও অসন্তুষ্ট—এটাই বরকতের বাস্তব প্রভাব।
রিজিকে বরকত বিষয়ে  কুরআনে বলা হয়েছে, "যদি জনপদের লোকেরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম।" (সূরা আল-আরাফ: ৯৬) সময় ও কাজে বরকত বিষয়ে  হাদীসে এসেছে, “উম্মতের সকালে বরকত রেখেছেন আল্লাহ।” (তিরমিযী)

বরকত অর্জনের কিছু মাধ্যম:
বরকত অর্জনের মাধ্যমে হচ্ছে, তাকওয়া অবলম্বন করা , ইস্তিগফার ও তাওবা করা , সদকাহ ও দান খয়রাত , আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা (সিলাতুর রাহম), সুদের বর্জন ও হালাল রুজিতে সন্তুষ্ট থাকা , নিয়মিত নামাজ ও কুরআন তিলাওয়াত  এবং সকাল সকাল কাজ শুরু করা।  
বরকত একটি অদৃশ্য কিন্তু বাস্তব উপলব্ধির বিষয়। এটি সংখ্যা নয়, গুণে প্রকাশ পায়। একজন মুমিনের জীবনে বরকত তখনই আসে, যখন সে নিজের জীবন আল্লাহর নির্দেশ ও রাসূল (সা.)-এর সুন্নাহ অনুযায়ী পরিচালিত করে। দোয়া, তাকওয়া, হালাল রিজিক এবং মানুষের হক আদায়—এসবই বরকতের চাবিকাঠি। বরকতহীন জীবন, সম্পদ ও সময় অনেক হলেও তার ফল হয় শূন্য। পক্ষান্তরে বরকতময় জীবন অল্প হলেও শান্তিময়, কল্যাণময় ও সফলতাময়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ