মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদিতে জিলহজের চাঁদ দেখা যেতে পারে মঙ্গলবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার চাঁদ আগামী মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির সর্বোচ্চ আদালত ওই দিন খালি চোখে বা দুরবিনের মাধ্যমে চাঁদ দেখে নিকটতম আদালতে জানানোর আহ্বান জানিয়েছে। এদিন জিলকদ মাসের ২৯ দিন হবে। ফলে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

এতে বলা হয়েছে, এক বিবৃতিতে সৌদির সর্বোচ্চ আদালত ওই দিনটিতে খালি চোখে বা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখে নিকটতম আদালতে জানানোর আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে সৌদির আদালত বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে অংশগ্রহণ করতে সক্ষম ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় যোগদান এবং অবদান রাখার জন্য উৎসাহিত করেছে।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজ। মাসের ৮ তারিখ থেকে শুরু হয় পবিত্র হজের কার্যক্রম। আর ১০ জিলহজ উদযাপিত হয় ঈদুল আজহা।

২৭ মে জিলকদ মাসের ২৯তম দিন। যদি এ দিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায়, তাহলে এ বছর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন।

গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার ভিত্তিতে ঈদুল আজহা ৬ জুন (শুক্রবার) শুরু হওয়ার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারি ছুটি ৫ জুন থেকে আরাফা দিবসের মাধ্যমে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এরপর শুক্রবার থেকে রোববার (৬ থেকে ৮ জুন) পর্যন্ত ঈদুল আজহা উদযাপন করা হবে।

তবে, যদি মঙ্গলবার (২৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা না যায়, তাহলে ইসলামী ঐতিহ্য এবং চন্দ্র ক্যালেন্ডার অনুসারে, জিলহজ ৩০ দিন পূর্ণ করবে। এটি হলে, জিলহজ শুরু হবে ২৯ মে (বৃহস্পতিবার)। এই ক্ষেত্রে ঈদুল আজহা একদিন পরে শনিবার (৭ জুন) পালিত হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ