শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

 ঢাবি’র কেন্দ্রীয় মসজিদে শুরু হচ্ছে দারসুল হাদিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র হাদীসের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দারসুল হাদিসের আয়োজন করা হয়েছে। 
 
শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শুরু হচ্ছে ধারাবাহিক দারসুল হাদিস কর্মসূচি। পবিত্র হাদীসের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজনকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক মুসা আল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা মঞ্জুর, আরবি বিভাগের লেকচারার ইমরান হোসাইন,  উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, এবং লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের লেকচারার আবদুস সবুর। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নাজির আহমদ। এই দারসুল হাদীস কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ হাদীস সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ