শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

ওয়াকফ সংশোধনী আইনের শুনানি ফের পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফের ভারতের সুপ্রিম কোর্টে পিছিয়ে দেয়া হলো বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) আইনের শুনানি। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, ওয়াকফের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা সংক্রান্ত বিষয়ে শুনানি ২০ মে হবে। প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সোমবারের মধ্যে তাদের লিখিত নোট জমা দিতে বলেছে।

আবেদনের শুনানি স্থগিত করে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা মঙ্গলবার শুধুমাত্র আইনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়টি বিবেচনা করব।’ উভয় পক্ষের আইনজীবীরা বেঞ্চকে জানান, আবেদনগুলি পর্যালোচনা করার জন্য আরও কিছু সময় প্রয়োজন হতে পারে। এদিকে, আইন প্রণেতাদের দাবি, সব ক্ষেত্রেই মোদি সরকারের স্থায়ী আশ্বাস রয়েছে, ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ দ্বারা প্রতিষ্ঠিত কোনও ওয়াকফ সম্পত্তি, ডিনোটিফাই করা হবে না। এর আগে, আশ্বস্ত করা হয়েছিল, নতুন আইনের অধীনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল বা রাজ্য ওয়াকফ বোর্ডে কোনও নিয়োগ করা হবে না। উল্লেখ্য, ওয়াকফ আইনকে সংস্কারের নামে এমন একটি জটিলতার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, যা ভারতীয় মুসলমানদের ধর্মীয় অধিকার চূড়ান্তভাবে লংঘন করেছে। উক্ত আইন পাশের ফলে বহু মসজিদ ও মাদরাসার জমি উগ্র হিন্দুত্ববাদীদের হাতে বেদখল হয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।

সূত্র : টিওআই।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ