প্রতিবছরের মতো এবারও পবিত্র কাবাঘরের কিসওয়াহ তথা কালো গিলাফ নিচ থেকে ওপরে তিন মিটার তোলা হয়েছে। এরপর তাতে সাদা কাপড় মোড়ানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিবিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। সৌদি আরবের বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পবিত্র কাবাঘরের গিলাফের নিচের অংশ ওপরে তোলার পাশপাশি আরো বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে রয়েছে, কিসওয়ার নিচের অংশ সরিয়ে ফেলা এবং তিন মিটার পর্যন্ত ওপরে তুলে রাখা। এরপর সেই স্থানটি সাদা কাপড় দিয়ে আবৃত করা। পুরো কার্যক্রমটি একটি বিশেষায়িত দল পেশাদারির সর্বোচ্চ মান অক্ষুণ্ন রেখে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে পালন করে।
বিভিন্ন খবর থেকে জানা যায়, অতীতে গিলাফের কিছু অংশ হাতের কাছে পেয়ে কিছু অংশ কেটে ফেলার ঘটনা ঘটে। অনেকে গিলাফকে নিজের উদ্দেশ্য পূরণে সহায়ক বস্তু বলে মনে করে। অনেকে স