বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ বিজিবি সদস্যের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার।

ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার। তিনি বর্তমানে পঞ্চগড় ব্যাটালিয়নে (১৮ বিজিবি) কর্মরত।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন।

ইসলাম ধর্ম গ্রহণের পর সিপাহী সুরাঞ্জন কুমার নতুন নাম গ্রহণ করেছেন মো. আবু সুফিয়ান (৩০)। তার স্ত্রী রূপা রানী দাস হয়েছেন মোছা. সামিয়া জান্নাত (২৪), কন্যা উষসী রানী দাস হয়েছেন মোছা. সাবিহা সুলতানা (৪), আর ছেলে সায়ান দাস হয়েছেন মো. আবু সানাফ।

জানা গেছে, রাজশাহীর বাঘা থানার কলিগ্রামের বাসিন্দা আবু সুফিয়ান ও তার পরিবার ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে এবং ২৪ অক্টোবর পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ধর্মান্তর হওয়া মো. আবু সুফিয়ান বলেন, ‘ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। আল্লাহ তায়ালাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র মালিক।’

তার স্ত্রী সামিয়া জান্নাত বলেন, ‘আমরা বিশ্বাস করি, আল্লাহ নিরাকার ও অবিনশ্বর। আর হযরত মোহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। আমরা কারও প্ররোচনায় নয়, সম্পূর্ণ স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে ইসলাম গ্রহণ করেছি।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ