বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

বাইতুল্লাহর মুসাফিরদের জন্য কুরবানী বিষয়ে দুটি কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস 

কুরবানী মূলত দুটি প্রকারে বিভক্ত: একটি হজ্বের কুরবানী বা দমে শুকুর, এবং অপরটি ঈদুল আযহার কুরবানী। অনেক হাজী সাহেব এই বিষয়টি জানেন না, ফলে তারা শুধুমাত্র হজ্বের কুরবানী (দমে শুকুর) করে থাকেন, কিন্তু ঈদুল আযহার কুরবানী করেন না। অথচ কিছু হাজী সাহেবের উপর ঈদুল আযহার কুরবানীও ওয়াজিব হয়। আজকের আলোচনা হবে এই দুটি কুরবানী সম্পর্কে।

১) হজ্বের কুরবানী বা দমে শুকুর
যে ব্যক্তি কিরান বা তামাত্তু হজ্ব (অর্থাৎ একই সফরে ওমরা ও হজ্ব করা) পালন করেন, তাদের জন্য শুকরিয়া হিসেবে একটি কুরবানী করা ওয়াজিব। এই কুরবানীটি “দমে শুকুর” বা “হজ্বের কুরবানী” নামে পরিচিত। এটি ঈদুল আযহার কুরবানীর অন্তর্ভুক্ত নয় এবং আলাদা হিসেবেই করা হয়।

২) ঈদুল আযহার কুরবানী
যে ব্যক্তি মক্কা মুকাররমা, মীনা, আরাফা, মুজদালিফা—এই স্থানগুলোতে কুরবানীর দিনগুলোসহ ১৫ দিন অথবা তার বেশি সময় অবস্থান করবেন, তাদের উপর ঈদুল আযহার কুরবানী ওয়াজিব হবে। অর্থাৎ, তাদেরকে দুটি কুরবানী করতে হবে: একটি দমে শুকুর বা হজ্বের কুরবানী, এবং অপরটি ঈদুল আযহার কুরবানী।

কুরবানীর স্থান:
দমে শুকুর বা হজ্বের কুরবানী অবশ্যই হেরেমের সীমানার ভিতরে করতে হবে, অন্যত্র করার কোনো সুযোগ নেই।

ঈদুল আযহার কুরবানী যেকোনো স্থানে করা যেতে পারে, এমনকি নিজ দেশে করানোও সম্ভব।

মুসাফির হাজীদের বিধান:
যদি মক্কা, মিনা, আরাফা বা মুজদালিফা-য় কুরবানীর দিনগুলোসহ ১৫ দিন অবস্থান না করে, তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে এবং মুসাফিরের উপর ঈদুল আযহার কুরবানী ওয়াজিব নয়। এ ক্ষেত্রে, দমে শুকুর বা হজ্বের কুরবানী করাই যথেষ্ট। তবে, ইচ্ছেমতো নফল কুরবানী হিসেবে ঈদুল আযহার কুরবানী করা যেতে পারে।

তথ্যসূত্র:
সহীহ মুসলিম ১/৪২১, ফতোয়ায়ে আলমগীরী ৯/২৯৪, ফতোয়ায়ে শামী ৯/৪৯৭, বাদায়ে সানায়ে ৪/২০২, আদদুররুল মুহতার ৯/৪৬৩

লেখক: শিক্ষক, লালবাগ মাদ্রাসা ঢাকা 
খতিব, আজিমপুর ছাপড়া মসজিদ ঢাকা 
পরিচালক, দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ