শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

এবারের হজেও তীব্র তাপদাহের শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজের প্রস্তুতি জোরেশোরে চলছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসতে শুরু করেছেন। গত কয়েক বছরের মতো এবারও অতিরিক্ত তাপদাহের কারণে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

২০২৪ সালের হজে মক্কায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, যার ফলে এক হাজার ৩০১ জন হাজির মৃত্যু হয়। এই মৃত্যুর মধ্যে ৮৩% হাজি ছিলেন যারা আনুষ্ঠানিক হজ অনুমতি ছাড়া এসেছিলেন এবং তাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ও অন্যান্য সেবা উপলব্ধ ছিল না ।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ২.৫ ডিগ্রি পর্যন্ত বেড়েছে, যা অতিরিক্ত তাপদাহের জন্য দায়ী।

২০২৫ সালের হজে আরও বেশি হাজি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে এবং অতিরিক্ত তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেতে পারে। সৌদি সরকার অতিরিক্ত হাজিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু, পানি সরবরাহ এবং জরুরি স্বাস্থ্য সেবা ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা করছে।

তবে অবৈধ হাজিদের উপস্থিতি এবং অতিরিক্ত তাপদাহের কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই হজযাত্রীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ