বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাকি উসমানীর ঐক্যের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উত্তাল পাকিস্তানের জনসাধারণ। এবার সরব হলেন দেশটির প্রখ্যাত আলেম, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী। তিনি বলেছেন, "ভারত এইবার সরাসরি মসজিদ, মাদ্রাসা ও পবিত্র কুরআনকে নিজের আক্রমণের লক্ষ্য বানিয়েছে, যা তার সুস্পষ্ট ইসলামবিদ্বেষের প্রমাণ।"

আজ জুমার দিনে একটি বার্তায় মুফতি উসমানী দেশের সকল ইমাম ও খতীবদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা মসজিদে খুতবায় ভারতের উসকানিমূলক আচরণের নিন্দা করেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখেন। তিনি বলেন, "এ সময় জিহাদের চেতনাকে জাগ্রত করা ও পাকিস্তানের সেনাবাহিনীর পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো অপরিহার্য। মতপার্থক্য ভুলে জাতীয় সংহতি গঠনের এখনই সময়।"

মুফতি তাকি উসমানী খুতবার জন্য বিশেষভাবে দুটি কুরআনি আয়াত উল্লেখ করেন:

"فَإِذَا لَقِيتُم فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا"

(অর্থ: যখন তোমরা কোন বাহিনীর মুখোমুখি হও, তখন স্থির থাকো এবং আল্লাহকে অধিক স্মরণ কর।)

"وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا

(অর্থ: এবং তোমরা পারস্পরিক বিবাদে লিপ্ত হয়ো না, তা হলে তোমরা দুর্বল হয়ে পড়বে।)

তিনি দেশের সব মুসলমানকে বিজয় ও আল্লাহর সাহায্যের জন্য দোয়া করার আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ