মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস
বিবাহ মানব সভ্যতার সূচনা থেকেই স্বীকৃত একটি বৈধ ও প্রয়োজনীয় ব্যবস্থা। এটি মানব জীবনে প্রশান্তি ও নিরাপত্তা আনার একটি গুরুত্বপূর্ণ উপায়। ইসলাম বিবাহকে একটি ইবাদত হিসেবে গণ্য করে এবং জীবনকে শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ রাখার মাধ্যম হিসেবে বিবেচনা করে।
ইসলামে বিবাহের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নির্ধারিত নেই। তবে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে আইনি দৃষ্টিকোণ থেকে মেয়েদের জন্য সর্বনিম্ন ১৮ এবং ছেলেদের জন্য ২১ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। এর ব্যত্যয়ে কেউ বিবাহ করলে, তাকে “বাল্যবিবাহ” হিসেবে আখ্যায়িত করা হয় এবং কখনো কখনো তা জোরপূর্বক বাতিলও করে দেওয়া হয়।
কুরআন, হাদীস ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বিবাহের বয়স নির্ধারণ বিষয়টি কতটা যুক্তিসঙ্গত তা ভেবে দেখা গুরুত্বপূর্ণ।
কুরআনের দৃষ্টিতে বিবাহ
যখন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তার মধ্যে বিবাহের আগ্রহ সৃষ্টি হতে থাà¦