মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আস-সুন্নাহর প্রশিক্ষণে আপ্লুত হজযাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকায় হজযাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল আলোচিত সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। এতে প্রায় এক হাজার হজযাত্রী প্রশিক্ষণ নেন। আস-সুন্নাহর প্রতিষ্ঠাতা বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহসহ বিজ্ঞজনেরা প্রশিক্ষণ দেন। এতে হজযাত্রীরা বেশ আপ্লুত হন। 

শনিবার (৩ মে) আস-সুন্নাহর ফেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়-

আপনি যে এজেন্সির সাথেই হজে যান না কেন, আমরা চাই আপনার হজ সহজ, সুন্দর ও মাবরুর হয়ে উঠুক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পন্ন হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫।
 
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়েছিলেন প্রায় এক হাজার হজযাত্রী। দুই সহস্রাধিক আবেদনকারীর ভেতর থেকে বাছাই করে, যারা শুধু এ বছরই হজের জন্য নিবন্ধন করেছেন, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে।