মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

লেখকপত্রের ২৪তম সংখ্যা এখন বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের এপ্রিল-জুন ২০২৫ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২৪টি সংখ্যা প্রকাশিত হলো

চলতি সংখ্যা বিশেষ সাক্ষাৎকার ছাপা হয়েছে আলেম-লেখক মাওলানা আব্দুর রাজ্জাক নদভীর। হজরত থানবি রহ.-এর রচনা সম্ভারের গ্রহণযোগ্যতা, আধিক্য ও বৈশিষ্ট্য নিয়ে রয়েছে বিশেষ রচনা। ‘দৈনিক আজাদ ও আমি’ শিরোনামে স্মৃতিকথায় স্থান পেয়েছে মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর একটি অপ্রকাশিত লেখা। হুমায়ূন আহমেদের ‘নবীজি’ নিয়ে রয়েছে বিশেষ কলাম। প্রথম প্রকাশনার একগুচ্ছ স্মৃতি তুলে ধরেছেন ড. কল্যাণ চক্রবর্তী। শরীফ মুহাম্মদ ‘কথাসাহিত্য নিয়ে অল্পকথা’ এবং জহির উদ্দিন বাবরের ‘বই বিমুখতার অশনি সংকেত’ শিরোনামে দুটি লেখা স্থান পেয়েছে। উলামায়ে দেওবন্দ রচিত হাদিস গ্রন্থাবলির খোঁজখবর জানিয়েছেন মুনীরুল ইসলাম। সদ্য চলে যাওয়া আশির দশকের কবি মুকুল চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন হাসান আলীম। চলে যাওয়া তরুণ লেখক রাইহান খাইরুল্লাহকে নিয়ে লিখেছেন আরিফ খান সাদ। লেখক হয়ে ওঠার গল্প বলেছেন জানে আলম। তারুণ্য ভাবনায় শেখ ফজলুল করীম মারুফ এবং ঝটপটে সূচিবদ্ধ হয়েছেন আমিন ইকবাল। বেলাভূমিতে লেখকদের প্রীতিময় আয়োজন নিয়ে রয়েছে হাফেজ আবুল মনজুরের ফিচার। ‘লেখার ঋণ লেখকের ঋণ’ শিরোনামে তারুণ্য বিভাগে স্থান পেয়েছে ১০ নবীনের লেখা। ছড়া-কবিতা ছাড়াও অন্যান্য নিয়মিত বিভাগ তো রয়েছেই।  

২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত।

লেখকপত্র সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের বই মাকের্টের হাবিবিয়া বুক ডিপো থেকে। এছাড়া বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরী, চৌধুরীপাড়ায় আওয়ার ইসলামের কার্যালয় এবং যাত্রাবাড়ীর মোল্লার বই ডটকমেও পাওয়া যাবে। কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে।

সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন নাম্বারে ০১৯১৮৭০৬০৩৫

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ