মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় কুরআন হিফজ সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার ইদলিব শহরে শনিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া আধ্যাত্মিক অনুষ্ঠান— যেখানে প্রায় ১৫০০ জন হাফেজ ও হাফেজা কুরআন শরিফ সম্পূর্ণ মুখস্থ করার জন্য সম্মানিত হন। এটি ছিল সিরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় কুরআন হিফজ সংবর্ধনা অনুষ্ঠান।

এই অনুষ্ঠানটি আয়োজন করে ‘দারুল ওহি শরীফ’ স্কুলগুলো, যা এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ইদলিব স্টেডিয়ামে। এতে বিপুলসংখ্যক অভিভাবক, ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন সরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং কুরআনের হাফেজদের সঙ্গে তাদের এই সাফল্যের আনন্দ ভাগ করে নেন।

অনুষ্ঠানে ছিল কুরআন তেলাওয়াত, ইসলামি সংগীত (নাশিদ) এবং প্রেরণাদায়ক বক্তব্য— যেখানে হাফেজ ও হাফেজাদের উৎসাহিত করা হয় এবং কুরআনের বার্তা সমাজ গঠনে কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরা হয়।

এই বিশাল সম্মাননা অনুষ্ঠান ইঙ্গিত দেয় যে, ইদলিবের কুরআনি প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ চেষ্টা করে যাচ্ছে নতুন প্রজন্মকে আল-কুরআনের আলোয় আলোকিত করতে।

সূত্র: হিবর প্রেস ডটকম

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ