দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় কাউন্সিল আজ শনিবার (২৬ এপ্রিল)। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় এই কাউন্সিল শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল বাদ মাগরিব পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতি আল্লামা শায়খ জিয়াউদ্দীন। শুরুতেই সভায় রিপোর্ট পেশ করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী। বৈঠকটি চলে দীর্ঘ সময় নিয়ে।
গতকালের মজলিসে আমেলার বৈঠকে দলের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজকের কাউন্সিল নিয়েও বিস্তারিত কথা হয়। দলের নেতৃত্ব বাছাইয়ের বিষয়ও ছিল আলোচ্য সূচিতে। সূত্র জানিয়েছে, জমিয়তের আজকের কাউন্সিলে শীর্ষ কিছু পদে রদবদল হতে পারে। তবে সভাপতি ও মহাসচিব পদে নতুন মুখ আসার সম্ভাবনা কম। নির্বাহী সভাপতি পদে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নাম জোরেশোরে উচ্চারিত হ