|| মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস ||
গত সোমবারে (৩১শে মার্চ) মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। এই দিনকে কেন্দ্র করে মুসলিম সমাজ নানা উৎসব-আয়োজন করে। তারই ধারাবাহিকতায় এবার রাজধানীর আগারগাঁওয়ে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। যার মাঝে উল্লেখযোগ্য ছিল সুলতানি মোগল আমলের আনন্দময় ঈদ উপহার দেওয়া। কিন্তু আমরা তাতে কুরআন, সুন্নাহ বিরোধী অনেক কাজ দেখতে পাই। যা মোগল আমলের ঈদ উৎসবকেও অতিক্রম করে।
যাহোক আমরা যারা মুসলিম। নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমাদেরকে একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম সুন্নাহের অনুসরণ অনুকরণ করতে হবে। অন্য কারো আদর্শের অনুসরণে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারব না এবং পরকালেও জান্নাত লাভ করতে পারবো না।
কারন যখন বিশ্বধরায় জাহেলিয়াত, মূর্খতা এবং অজ্ঞতার কারণে মানুষ নিজেদের মনুষ্যত্ব, সত্তিকারের আদর্শ, স্বকীয়তা ভুলে বসেছিল, তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স