শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ্যে ধুমপান: ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ধূমপানে অভ্যস্ত। ধূমপানের কারণে বহু মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। ধূমপান ও ধোঁয়াবহীন তামাক ব্যবহার এবং পরোক্ষ ধূমপানের কারণে হার্ট এটাক, স্ট্রোক, ক্যান্সার, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ, ডায়বেটিস, বার্জাজ ডিজিজ ইত্যাগে রোগে আক্রান্ত হয়। আমাদের দেশে এ কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষের অপমৃত্যু হয়! এক বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১লাখ ৬১ হাজারের বেশি। দেশে কোনো একটি সংক্রামক রোগ বা প্রাকৃতিক দূর্যোগেও এত মৃত্যু হয় না! প্রতিদিন বিপুল পরিমাণ মানুষের মৃত্যু কমাতে ধুমপান ও তামাকের ব্যবহার কমাতে হবে। 
ধূমপান এক  প্রাণঘাতী নেশা। একজন ধূমপায়ী নিজের ও আশেপাশে সবার ক্ষতি করে। বিশেষ করে নারী ও শিশু পরোক্ষ ধূমপানের কারণে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। ধূমপান ও পরোক্ষ ধূমপানে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ফুসফুসের প্রাণঘাতী রোগ এমফাইসিমা, এজমাসহ বিভিন্ন রোগ দেখা দেয়, যা অকালপঙ্গুত্ব বা মৃত্যু ডেকে আনে। অথচ মুমিন মাত্রই আমাদের শরীরের প্রতি যত্ন নেওয়া জরুরি।
ইসলামী শরিয়তের দৃষ্টিতে ধূমপানের বিধান নিয়ে কিছুটা মতভিন্নতা আছে। কেউ এটাকে মাকরুহ বলেছেন এবং কেউ সরাসরি হারাম বলেছেন।
আল্লামা ইউসুফ কারজাভি (রহ.)