শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

দ্বীন ও দুনিয়ার সুস্থতা মহান এক নেয়ামত:বাইতুল্লাহ শরীফের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ ড. সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ
 (২২-০৮-১৪৪৬ হিজরি মোতাবেক ২১-০২-২০২৫ ঈসায়ি তারিখে বাইতুল্লাহ শরীফে প্রদত্ত জুমার খুতবা)

যদি কোনো ব্যক্তি একনিষ্ঠচিত্তে ইখলাসের সাথে কাজ করে, তাহলে সে কখনও তার ভালো কাজ অন্য কেউ ভুলে যাওয়ার কারণে আফসোস করে না এবং কাউকে উপকার করার পর বদলা না পাওয়ার কারণে হতাশ হয় না। ভালো কাজ করার উদ্দেশ্য সম্পর্কে পথ নির্দেশ করে আল্লাহ তাআলা বলেন, 'আর তার প্রতি কারও অনুগ্রহের প্রতিদানে নয়, কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায়; সে তো অচিরেই সন্তোষ লাভ করবে।' (সূরা লাইল, আয়াত: ১৯-২১)

হে আল্লাহর বান্দা, কোনো ভালো কাজ করার পর আফসোস করো না, যদিও তা যার জন্য করা হয়েছে সে তার যোগ্য না হয়। কারণ তুমি নিজেই সেই কাজের যোগ্য। আর কেউ যদি তোমার উপকারের প্রতিদান না দেয় বা তা অস্বীকার করে, তাহলেও ভালো কাজ করতে দেরি করো না। মহান আল্লাহ বলেন, ‘কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমর