|| মুহিউদ্দীন মাআয ||
সুরা ফাতেহা। পবিত্র কোরআনের প্রথম সুরা। এই সুরা আল্লাহ তায়ালা পূর্ণরূপে প্রথম নাজিল করেন। রাসুলুল্লাহ সা. এই সুরাকে ‘উম্মুল কুরআন’ অর্থাৎ কোরআনের মা বলেছেন। এই সুরা সকল রোগের শেফা বলেও সুসংবাদ দিয়েছেন রাসুল (সা.)।
হজরত আবু সাঈদ ইবনে মুয়াল্লা রা: বর্ণনা করেন, একদা হজরত রাসূল সা: বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কুরআনের শ্রেষ্ঠতর সূরা শিক্ষা দেবো না? তারপর যখন মসজিদ থেকে বের হতে উদ্যত হলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ! আপনি আমাকে কুরআনের শ্রেষ্ঠতর সূরা শেখাবেন বলেছিলেন। তিনি বললেন, তা হলো সূরা ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন।’ এটিই সেই সাতটি পুনঃ আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কুরআন। (বুখারি, হাদিস ৫০০৬)
অন্য এক হাদিসে আবু সাইদ খুদরি (রা.) বর্ণনা করেন, কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে সাহাবিদের বলল, আপনাদের কাছে কি সাপে কাটার কোনো ওষুধ আছে? আমরা উত্তর দিলাম, হ্যাঁ, আছে। তবে শর্ত হলো, তোমরা আমাদের মেহমানদারি করবে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হল। এছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি দাবি করি। তখন একজন সাহাবি উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতেহা পড়ে মুখে থুথু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দেন। ফলে বিষ নেমে যায় এবং সে সুস্থ হয়ে যায়।
সাহাবিরা খাওয়া-দাওয়া করে নবী করিম (সা.)-এর কাছে à¦