||মোহাম্মাদ হুজাইফা||
মহান আল্লাহ তায়ালা এই মহাবিশে্বর স্রষ্টা। তার ইবাদত, ও সর্বদা তাকে স্মরণ রাখা, তার যিকির করা মুসলমানের কর্তব্য। আল্লাহর কাছে দোয়া করলে, তার জিকির করলে তিনি খুশি হন। আল্লাহকে ডাকার জন্য সুন্দর কিছু নাম আছে। যে নামগুলো তাঁর প্রভুত্ব বড়ত্ব প্রকাশ করে। এগুলোকে সিফাতি নাম বলে। কুরআনে সেগুলোকে আসমাউল হুসনা বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে সেই নামে তাকে ডাকতে বলেছেন।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে- আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। তোমরা সেই নামে তাকে ডাকো। (সুরা আরাফ, আয়াত : ১৮০)
অন্যত্র বর্ণিত হয়েছে- তাঁর সুন্দর কিছু নাম রয়েছে। (সুরা ত্বহা, আয়াত : ৮)
আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করার বহু ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো- আল্লাহর গুণবাচক নাম মুখস্থকারী জান্নাতে যাবà