নারী-পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ স্বাভাবিক। বৈধ ভালোবাসায় এদের সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম হচ্ছে বিয়ে। মহান আল্লাহ মুসলমানদের জন্য বিয়েকে হালাল করেছেন। গুনাহ থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য মহান আল্লাহ এ বিধান দিয়েছেন।
বিয়ে নিয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, নিশ্চয় আপনার পূর্বে অনেক রসুলকে প্রেরণ করেছি। আমি তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দান করেছি। (সুরা রাদ ৩৮)
এ ছাড়া ইসলামের দৃষ্টিতে, মানবজাতির এই সভ্যতা ও আদর্শ রক্ষায় একজন পুরুষ ১৪ জন নারীদের মধ্যে যে কারও সঙ্গে বিয়ে করতে পারবেন না। যদি তা করে, তাহলে সেই বিয়ে হারাম ও অবৈধ বলে বিবেচিত হবে।
পবিত্র কোরআনের সুরা নিসার ২৩ থেকে ২৫ নম্বর আয়াতে আল্লাহ ১৪ জন নারীকে একজন পুরুষের জন্য বিবাহ করা হারাম ঘোষণা করেছেন।
ইসলামে যে ১৪ নারীকে বিয়ে করা হারাম
১. নিজের মা, ২. দাদি, নানি ও তাদের ওপরের সবাই, ৩. নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে ও তাদের গর্ভজাত কন্যাসন্তান, ৪. সহোদর, বৈমাত্রেয় (সৎ মায়ের মেয়ে) ও বৈপিত্রেয় (সৎ বাবার মেয়ে) বোন, ৫. বাবার সহোদর বোন এবং বাবার বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন (ফà