নামাজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভের একটি। নামাজকে আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য ফরজ করেছেন। নামাজে সিজদার গুরুত্ব অনেক। এটি ফরজ করা হয়েছে। নামাজের সিজদায় কী দোয়া পড়তে হয়- সে ব্যাপারে হাদিসে উল্লেখ করা আছে।
আমরা সেজদায় সাধারণত একটি দোয়া পড়ে থাকি। সে আমাদের সবার কাছে পরিচিত এবং এতে আমরা অভ্যস্ত। দোয়াটি হলো-
سُبحانَ ربِّيَ الأعلَى
উচ্চারণ : সুবহানা রাব্বিয়াল আলা অর্থ : আমার প্রতিপালক সুমহান ও পবিত্র। (সাহিহুল জামি, হাদিস : ৪৭৩৪)
এ ছাড়াও আরও অনেক দোয়া সিজদায় পড়া যায়। হাদিসে সেগুলোর আলোচনা এসেছে। এখানে কয়েকটি উল্লেখ করা হলো-
আবু হুরায়রা রা. বলেন, নবী করীম সা. সেজদায় এ দোয়াটিও পাঠ করতেন-
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া ঝুল্লাহু; ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু; ওয়া আলানিয়্যাতাহু ওয়া সিররাহু। (মুসলিম, হাদিস : ৪৮৩)
অর্থ : হে আল্লাহ! তুমি আমার ছোট-বড়, পূর্বের-পরের এবং প্রকাশ্à