শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

কাপল ভ্লগ: দাম্পত্য জীবনের কলঙ্কিত অধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মাদ রাজ ||

বর্তমানে আধুনিক কালে নিজ স্ত্রীর রূপ সৌন্দর্য দেখিয়ে টাকা পয়সা কামাই করাকে বলা হয় কাপল ভ্লগ। আগে যেমন বেকার ও অকর্মণ্য মানুষেরা কয়টা টাকা পয়সা কামানোর জন্য সার্কাস এবং পশুপাখির খেলা দেখাত, সময়ের পরিবর্তনে এখন সেই শ্রেণীটাই কাপল ভ্লগ করে।

যারা কাপল ভ্লগ করে, তাদের পেশা এবং একইসাথে নেশা হয়ে ওঠে এটা। দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে কাটানো মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে ভিডিওতে উপস্থাপন করে থাকে কাপল ভ্লগাররা। উদ্দেশ্য একটাই মনিটাইজেশনের মাধ্যমে টাকা কামানো। যেহেতু উপার্জন নির্ভর করে দর্শক সংখ্যার উপর, আর দর্শক সংখ্যা বাড়াতে আকর্ষণীয় দৃশ্যপটের প্রয়োজন হয়, তাই তারা প্রদর্শনীতে নিজ স্ত্রীকে উপস্থাপন করে। এটা বলাবাহুল্য যে, একজন নারীর চেহারা এবং কথাবার্তা স্বভাবতই আকর্ষণীয় হয়। ফলশ্রুতিতে বিপুল সংখ্যক পরপুরুষ একই ভিডিও বারংবার দেখে।

এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ইসলামের দৃষ্টিতে এটি জঘন্য পাপ এবং স্বাভাবিক বিবেকবোধ ও মানবীয় আত্মমর্যাদার দৃষ্টিকোণ থেকেও এটি গুরুতর অপরাধ।

কুরআনে আল্লাহ তায়ালা