এমন কিছু আমল রয়েছে, যেগুলোর কারণে মানুষের রিজিক বাড়ে এবং আয়-উপার্জনে বরকত আসে। এর কয়েকটি হলো-
হজ ও উমরা পালন
বারবার হজ ও উমরা পালন করার দ্বারা রিজিকে প্রবৃদ্ধি ঘটে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো। কারণ, এর দ্বারা এমনভাবে অভাব ও গোনাহ দূরীভূত হয়; যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে দেয়।’ -জামে তিরমিজি : ৮১০
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কোরআনে কারিমের বিভিন্ন স্থানে আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তায়ালা।
হজরত আনাস ইবনে মালেক রা. বলেন, হজরত রাসুলুল্লাহ সা.-কে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক- সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।’ -সহিহ বোখারি : ৫৯৮৫
দান-সদকা করা
দয়াময় আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান-সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা যা