দোয়া মহান রবের সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো; আমি তোমাদের দোয়া কবুল করব’ (সূরা মুমিন: ৬০)।
নবীজি সা. বলেছেন, ‘নিশ্চয়ই মহান আল্লাহ অত্যন্ত লাজুক ও দয়ালু; যখন কোনো বান্দা তাঁর নিকট দুহাত উঠিয়ে দোয়া করে, তিনি তার দুহাত শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।’ (তিরমিজি: ৩৫৫৬)
তবে, কবুল হওয়ার জন্য প্রাথমিকভাবে ৩টি শর্ত মেনে দোয়া করতে হয়। শর্তগুলো হচ্ছে- ১. যে কাজে গুনাহ হবে, এমন কোনো কাজের উদ্দেশ্যে দোয়া করা যাবে না। ২. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দোয়া করা যাবে না। ৩. দোয়া করে তার ফলাফল পেতে তাড়াহুড়া করা যাবে না। (বুখারি: ৬৩৪০; মুসলিম: ৬৮২৯)
উপরোক্ত শর্ত তিনটি মানলে যেকোনো বিষয়ে দোয়া করার অবকাশ আছে। এমনকি খুব ছোট বিষয়েও তাঁর কাছে দোয়া করা যায়। তবে, এক্ষেত্রে আদব মানা জরুরি। চিন্তা করতে হবে, যার কাছে দোয়া করছেন তিনি কেমন প্রতাপশালী ও ক্ষমতাবান? তাঁর কাছে তাঁরই অপছন্দের বিষয় নিয়ে হাজির হলে আদবের বরখেলাফ তো হবেই, দোয়াও কবুল না হওয়ার আশঙ্কা বেশি। তাই নির্দিষ্ট কà