মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বন্যার পানিতে ভেসে আসা মাছ শিকার জায়েজ ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমাদের বড় মাছের ঘের (পুকুর) আছে। মাছ আটকে রাখার জন্য চতুর্দিকে জাল ঘেড়াও করা।

কিন্তু বন্যার পানি অস্বাভাবিক বেড়ে যাবার কারণে জালের সীমানার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। ফলে ঘেরের মাছ আশে পাশের ক্ষেত খামার ও ডোবায় চলে গেছে। আশেপাশের লোকজন সেসব ক্ষেত খামার ও ডোবা থেকে জাল দিয়ে তা শিকার করে নিয়ে যাচ্ছে।

আমার প্রশ্ন হলো, আমাদের মালিকানাধীন লালনপালন করা মাছ এভাবে অন্যদের শিকার করে খাওয়া কতটুকু শরীয়তসম্মত?

উত্তর: বৃষ্টি বা বন্যার কারণে যেসব মাছ ঘেরের সীমানার বাহিরে ক্ষেত খামারে ও নালা ডোবা বা অন্যত্র চলে গেছে। যা মালিকপক্ষ নতুন করে শিকার করা ছাড়া ফিরিয়ে আনতে সক্ষম নয়। সেসব মাছ মালিকের মালিকানা থেকে মুক্ত হয়ে যায়।

সুতরাং এসব মাছ যে কারো জন্য শিকার করা ও খাওয়া জায়েজ আছে।

সূত্র: নাসবুর রায়াহ- ৪/৩১৯, আল ফাতায়াহ আল হিন্দিয়া-৫/৪২০, আররদ্দুল মুহতার- ৫/৬১।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ