শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

পানিতে আটকে পড়া ব্যক্তির ওপর জুমার নামাজ ওয়াজিব ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি শরীয়তের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। এটি একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক ইবাদত। নামাজ সব পাপকাজ থেকে বিরত রাখে। এ বিষয়ে কুরআনে এসেছে, নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।-সূরা আনকাবুত (২৯) : ৪৫

একজন মুমিন যে অবস্থায়ই থাকেন না কেন, সুন্নাহ পদ্ধতিতে সময়মতো নামাজ আদায় করতে হবে। তবে স্বাভাবিক অবস্থায় নামাজ আদায়ের যে পদ্ধতি শরিয়তে বলা হয়েছে, অস্বাভাবিক ও বিশেষ অবস্থার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এ বিষয়ে পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘আল্লাহ সাধ্যের বাইরে কোনো হুকুম বান্দার ওপর আরোপ করেন না ‘ (সুরা বাকারা: ২৮৫)

কুরআনের অন্যত্র আল্লাহ তায়ালা বলেছেন, তারা দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে। (আলে ইমরান: ১৯১)

বিষয়টি নিয়ে ইমাম দাহহাক বলেন, এই আয়াতে অসুস্থ-অপারগ ব্যক্তিদের অবস্থা বর্ণনা করা হয়েছে যে, তারা নিজেদের শক্তি-সামর্থ্য অনà