শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

দেশের শান্তি-সমৃদ্ধি ও নিরাপত্তা কামনায় যে দোয়া করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। বান্দা আল্লাহর নিকট দোয়া না করলে আল্লাহ রাগান্বিত হন। তিনি বান্দার ডাকে সর্বদা সাড়া দেন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন:৬০)

একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য মুমিন অবশ্যই মহান সর্বপ্রথম আল্লাহর করুণাপ্রার্থী হবেন। এরপরেই নিজ নিজ দায়িত্ব-কর্তব্য যথাযথ পালন করবেন। যেমনটি করেছিলেন হজরত ইবরাহিম আ.। পবিত্র কুরআনে সেই দোয়াটি মহান আল্লাহ তুলে ধরেছেন।

দোয়াটি হলো—

 رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّ اجْنُبْنِیْ وَ بَنِیَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ

উচ্চারণ : ‘রাব্বিঝআল হাজাল বালাদা আমিনাও ওয়াঝনুবনি ওয়া বানিয়্যা আন-না’বুদাল আচনাম।’

অর্থ: ‘হে আমার রব! এই শহরকে করুন নিরাপদ এবং আমাকে ও আমার সন্তান-সন্ততিকে প্রতিমার পূজা থেকে দূরে রাখুন।’ (সুরা ইবরাহিম: ৩৫)

আল্লাহ তায়ালা হজরত ইবরাহিম আ.-এর দোয়া কবুল করে নেন। ফলে পবিত্র মক্কা নগরীতে রেখে আসা স্ত্রী পুত্রসহ সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে লাগলেন। শিরক ও অশান্তি দূরভীত হয়ে গেল। পবিত্র মক্কা নগরীকে মহান আল্লাহ তাঁর নেয়ামত, শান্তি ও নিরাপত্তার শহর হিসেবে কবুল করে নেন। যে শান্তি ও নিরাপত্তা আজো বিদ্যমান।

সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত নিজ দেশ ও শহরের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তায়ালা আমাদের এই প্রিয় মাতৃভূমিসহ প্রতিটি মুসলিম ভূখণ্ডকে রক্ষা করুন, সবাইকে ঈমান ও ইসলামের সাথে কবুল করুন, সর্বপ্রকার কল্যাণ দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ