মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নামাজে ভুলে এক সেজদা করলে করণীয় কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নামাজের কোনো রাকাতে ভুলে এক সেজদা করলে তার করণীয় হলো- স্মরণ হওয়ার পর দ্বিতীয় সেজদাটি আদায় করা। কারণ নামাজের প্রতি রাকাতে উভয় সেজদাই ফরজ। এর কোনো একটি ছুটে গেলে শুধু সাহু সেজদা করা যথেষ্ট নয়। বরং এক্ষেত্রে নিয়ম হলো স্মরণ হওয়ার পর ছুটে যাওয়া সেজদা আদায় করা, এরপর বাকি নামাজ যথানিয়মে পূর্ণ করা এবং নামাজ শেষে সাহু সেজদা করা। (কিতাবুল আসল: ১/২০৬; আলমাবসুত, সারাখসি: ১/২২৩-২২৬)

ইমাম সাহেব যদি এমন ভুল করে থাকেন, মুসল্লিরা লোকমা দেবেন। মুসল্লিদের লোকমা দেওয়ামাত্রই নামাজপরিপন্থী অন্য কাজ করার আগে ইমাম সাহেব ভুলবশত ছেড়ে দেওয়া সেজদাটি আদায় করবেন। অতঃপর তাশাহুদ পাঠ করে নিয়মমাফিক সাহু সেজদা করবেন তথা একদিকে সালাম ফিরিয়ে দুই সেজদা করবেন। তারপর নিয়মতান্ত্রিক তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। (রদ্দুল মুহতার: ২/১৯২, ফতোয়ায়ে মাহমুদিয়া: ২/২২২)

উল্লেখ, কেউ এক রাকাতে ভুলে তিন সেজদা দিলে সাহু সেজদা ওয়াজিব হয়ে যাবে। সাহু সিজদা আদায় না করলে, নামাজ পুনরায় পড়তে হবে। হজরত আতা রহ. বলেন, ‘যদি তুমি নিশ্চিত হও যে, কোনো রাকাতে তিনটি সেজদা করেছ, তবে নামাজ পুনরায় পড়বে না; বরং সাহু সেজদা করে নিবে।’ (মুসান্নাফ আব্দুর রাজ্জাক: ৩৫২৪; আল-মুহিতুল বুরহানি: ২/৩০৮; কিতাবুল আছল: ১/২১১; বাদায়েউস সানায়ে: ১/৪০১)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ