শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

যে আমলে রিজিক বৃদ্ধি পায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হালাল রিজিক ইবাদত কবুলের শর্ত। হারাম রিজিক ঈমান ও আমল নষ্টের কারণ। তাই মহান আল্লাহ নবী-রাসুলদের হালাল রিজিক গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, ‘হে রাসুলরা, তোমরা পবিত্র বস্তু থেকে খাদ্য গ্রহণ ও সৎকর্ম করো। তোমরা যা করো সে সম্পর্কে আমি অবগত।’ (সুরা মুমিনুন: ৫১)

আল্লাহ তায়ালা আরও ইরশাদ করেন, ‘হে মানবজাতি। পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা হতে তোমরা খাও ও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্যে শত্রু। (সুরা বাকারা: ১৬৮) রাসুল (স.) বলেন, ‘হালাল রিজিক তালাশ করা অন্য ফরজের পর ফরজ।’ (আল মুজামুল কাবির: ৯৯৯৩)

কুরআন ও হাদিসে হালাল উপার্জনের গুরুত্ব বর্ণনার পাশাপাশি দোয়ারও শিক্ষা রয়েছে। এ সংক্রান্ত পবিত্র কুরআনে বর্ণিত একটি দোয়াটি হলো—

 اللهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ،وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ

উচ্চারণ: ‘আল্লাহু লাতিফুম বি-ইদিহি ইয়ারজুকু মাই ইয়াশায়ু ওয়া হুয়াল ক্ববিউল আজিজ।’

অর্থ: ‘আল্লà