মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

হবু বর-কনে পরস্পরে মোবাইলে কথা বলা কি জায়েজ ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 

প্রশ্ন: দুজন অবিবাহিত (মাহরাম নয়) ছেলে-মেয়ে মোবাইলে কথা বলা জায়েজ হবে কি?

পারিবারিক ভাবে বিয়ে ঠিক হলে কি বিয়ের আগে মোবাইলে কথা বলা জায়েজ?

জবাব: গায়রে মাহরাম তথা যাদের সাথে দেখা করা জায়েজ নয় (চাই বিবাহিত চাই অবিবাহিত হোক) সর্ববস্থায় তাদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা আগ্রহ উদ্দীপক ভঙ্গিমা ছাড়া বলা জায়েজ। অপ্রয়োজনীয় কথা বলা জায়েজ নয়। আর বিয়ে ঠিক হয়ে গেলেও যেহেতো মেয়েটি এখনো ছেলেটির মাহরাম হয়নি তাই তার সাথেও প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলা জায়েজ নয়। তবে যদি অশীতিপর বৃদ্ধা মহিলা হয় বা এমন মেয়ে হয় যে এখনো বালেগ হবার নিকটবর্তী হয়নি তাহলে তার সাথে কথা বলা জায়েজ।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন- হে নবীর স্ত্রীগণ( ও মুসলিম নারীগণ) তোমরা অন্য মহিলাদের মত নয়(ইহুদী, খৃষ্টান), যদি তোমরা আল্লাহকে ভয় পাও তবে তোমরা নম্র স্বরে কথা বলনা (পর পুরুষের সাথে), তাহলে যাদের মাঝে পৌরষত্ব আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হবে, তবে সঠিক কথা সঠিকভাবে বল।(সূরা আহযাব-৩২)

সূত্র: তাফসিরে ইবনে কাসির-৬/৪০৯, রদ্দুল মুহতার-৯/৫৩০, ফাতওয়ায়ে শামী-৯/৫৩০, তাফসীরে ইবনে কাসীর-৬/৪০৯, ফাতওয়ায়ে রহীমিয়া-১০/১২৬   

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ