শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চতুর্থ কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআনের অনুবাদগ্রন্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন বায়তুল মোকাররম মসজিদের বিকল্প খতিব ড. ওয়ালীউর রহমান আল আযহারী। তিনি শিক্ষার্থীদের কুরআনের জ্ঞান অর্জনের জন্য আহ্বান জানান ও কুরআন অনুযায়ী জীবন পরিচালনার উপদেশ দেন।

বিশেষ আলোচক ছিলেন আলোকিত জ্ঞানী রিয়েলিটি শো এর উপস্থাপক মুফতি সাইফুল ইসলাম। তিনি বলেন, আমাদের জীবন থেকে সৎ এবং সততা হারিয়ে যাচ্ছে। কুরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের এই অবস্থা। 

প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ ৪৩ ব্যাচের মো. আদনান খান এবং ফার্মেসি ৪৭ ব্যাচের আবু উবায়দা উসামা, ২য় স্থান অর্জন করেন প্রাণিবিদ্যা বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মুন্নি আক্তার এবং ৩য় স্থান অধিকার করেন ফার্মেসি ৪৮ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরিন সুমনা।

এ সময় কুরআন অনুবাদ পাঠ প্রতিযোগিতা-২০২৪ এর উপদেষ্টা অধ্যাপক এম মেসবাহউদ্দিন বলেন, এ রকম প্রোগ্রাম আমরা অব্যাহত রাখার চেষ্টা করব।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ