প্রশ্ন: আধুনিক যুগে যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি লাভ করেছে। বিমানে কয়েক ঘন্টায় সৌদি আরবে যাওয়া সম্ভব। এমন সময়ে আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তির জন্য আট নয় হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পায়ে হেটে হজ করার হুকুম কী?
উত্তর: লোক দেখানো উদ্দেশ্য না হলে এভাবে হজ করা জায়েজ আছে।
সহজ মাধ্যমে হজে যেতে সক্ষম হবার পরও এভাবে নিজেকে কষ্ট দিয়ে পায়ে হেটে হজে যাওয়া উচিত নয়। বরং নিজের সাধ্যানুপাতে সহজ মাধ্যমে হজ্জে গমণ করা উচিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হজ্জ করেননি। করতে উৎসাহও দেননি। তাই এটাকে সুন্নাহ মনে করার সুযোগ নেই।
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَلَغَهُ أَنَّ أُخْتَ عُقْبَةَ بْنِ عَامِرٍ نَذَرَتْ أَنْ تَحُجَّ مَاشِيَةً، قَالَ: إِنَّ اللهَ لَغَنِيٌّ عَنْ نَذْرِهَا، مُرْهَا فَلْتَرْكَبْ
ইবনু আব্বাস রা. সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওà§