মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

রাসূল সা. কতবার হজ ও ওমরাহ করেছেন ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হবার পর একবার হজ করেছেন। আর চারবার ওমরাহ করেছেন।

হযরত কাতাদা বলেন, আমি আনাস বিন মালিক রা. কে জিজ্ঞাসা করলাম-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন?

তিনি বললেন, একবার। আর ওমরাহ করেছেন চারবার। জিলক্বদ মাসে একবার। হুদাইবিয়ার সন্ধির সময় একবার। হজের সাথে একবার। আর জি’রানার সময় একবার যখন তিনি হুনাইন জিহাদের গনীমতের মাল বন্টন করেছেন।
[সুনানে তিরমিজী, হাদীস নং-৮১৫। মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৭২৭০,সুনানে দারামী, হাদীস নং-১৮২৮]

তবে একটি দুর্বল বর্ণনা দ্বারা প্রমাণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে দুই হজ আর হিজরতের পর এক হজ মোট তিন হজ করেছেন।

বাকি উক্ত বর্ণনা জঈফ। হিজরতের পূর্বের ক্ষেত্রে যৌক্তিক এটাই মনে হয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই হজ করতেন। কারণ বাইতুল্লাহের কাছে থাকার পরও হজ না করার কোন যৌক্তিকতা বুঝে আসে না। বাকি এর কোন শক্ত প্রমাণ নেই।

লেখক: মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ