শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হয়রানি ও পেরেশানিমুক্ত থাকার জিকির ও আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তায়ালার নিরানব্বইটি নাম রয়েছে। একশো থেকে একটি কম। যে এই নামগুলি মনে রাখবে, বুঝবে এবং উপলব্ধি করবে, সে জান্নাতে যাবে। [বুখারি : ৮৯৪, মুসলিম : ৬৪৭৬, তিরমজি : ৫১৩৮]।

আল্লাহ তায়ালার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْحَكِيْمُ) ‘আল-হাকিমু’ একটি। এ পবিত্র নামের আমলে বান্দা অসম্পূর্ণ কাজ বা পেরেশানির কাজে সফলতা লাভ করে।

আল্লাহর গুণবাচক নাম (اَلْحَكِيْمُ) ‘আল-হাকিমু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

اَلْحَكِيْمُ (‘আল-হাকিমু) অর্থ : ‘মহা বিদ্বান ও কৌশলী।’ যিনি তাঁর হিকমত ও ইনসাফের দ্বারা প্রতিটি জিনিস তার উপযুক্ত স্থানে রাখেন। তাঁর প্রতিটি কথা ও কাজ প্রজ্ঞাময়। তিনি কারো প্রতি জুলুম করেন না। তিনিই হলে হাকিম।

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْوَاسِعُ)-এর আমল

ফজিলত-

যে ব্যক্তি কোনো কাজে পেরেশান বা হয়রান হয়ে পড়ে; সে ব্যক্তি যদি আল্লাহ তায়ালার পবিত্র গুণবাচক নাম (اَلْحَكِيْمُ) ‘আল-হাকিমু’-এর জিকির করে তবে আল্লাহর রহমতে তার কাজের সব পেরেশানি দূর হয়ে যাবে।

যে ব্যক্তি আল্লাহ তায়ালার পবিত্র গুণবাচক নাম (اَلْحَكِيْمُ) ‘আল-হাকিমু’ পাঠ করবে; ওই ব্যক্তির অসম্পূর্ণ কাজ আল্লাহর রহমতে সম্পাদন হয়ে যাবে।

আল্লাহ তায়ালা সবাইকে আমল করার তাওফিক দান করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ