শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধে শেষ হবে: ট্রাম্প সমাজের অনাচার-দুর্নীতি দূর করতে আত্মশুদ্ধির বিকল্প নেই: পীর সাহেব বরুণা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ

শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধে শেষ হবে: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে। তবে কীভাবে বা কখন এ যুদ্ধের অবসান ঘটবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্প বলেছেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে নিশ্চয়তা চায় ওয়াশিংটন।

কানসাস সিটির বেতারকেন্দ্র কেসিএমওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ শিগগিরই শেষ হতে যাচ্ছে। তবে ভবিষ্যতে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে নিশ্চয়তা প্রয়োজন।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ওয়াশিংটন থেকে পরস্পরবিরোধী ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার একটি দফা চালানোর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প।

অপরদিকে, একই সময়ে ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজতে তেহরানের সঙ্গে যোগাযোগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি ইরানের কাছে একটি নতুন শান্তি কাঠামোর প্রস্তাবও পৌঁছে দিচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এর ফলে একদিকে সামরিক হামলার সম্ভাবনা, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার উদ্যোগ—ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প যুদ্ধ শিগগির শেষ হওয়ার কথা বললেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা সমঝোতার শর্ত প্রকাশ করেননি। সূত্র: আল-জাজিরা

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ