মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা

বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির সব মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন।

আগামী শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের আধা ঘণ্টা আগে দেশটির সব মসজিদে ইস্তিসকার নামাজ আদায় করা হবে। এ উপলক্ষে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশবাসীকে আল্লাহর কাছে বৃষ্টি ও রহমতের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে বৃষ্টি ও আল্লাহর রহমত কামনায় ইস্তিসকার নামাজ আদায় ও দোয়া করা হবে।

ইস্তিসকা হলো অনাবৃষ্টি বা খরার সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে আদায় করা বিশেষ নামাজ। দেশটির সব মসজিদে একই সময়ে এ নামাজ আদায়ের মাধ্যমে বৃষ্টির জন্য সম্মিলিতভাবে প্রার্থনা করা হবে। সূত্র: গালফ নিউজ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ