রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) জোটের মুখপাত্র জানান, ড্রোন দুটি সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র বলেন, হুথিদের ছোড়া দুটি ড্রোন শনাক্ত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে।

এর আগে শনিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করার দাবি করে জোট। শহরটিতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।

অন্যদিকে, হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ জানান,  তাদের সামরিক অভিযানের শক্তি, পরিধি ও প্রভাব যতটা দেখা গেছে, সেটিকে তারা আরও বড় ধরনের সংঘাতের জন্য ছোট পরিসরের মহড়া হিসেবে দেখছে।

ইরান-সমর্থিত হুথিরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। তাদের হামলায় সৌদি আরবের তেল পরিবহণ ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ