বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মক্কা মুকাররমায় কোনো হামলা হলে তা পুরো মুসলিম বিশ্বের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। একই সঙ্গে সৌদি আরব ও মসজিদুল হারামের নিরাপত্তায় মুসলিম দেশগুলোকে, বিশেষ করে পাকিস্তানকে, অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন মাওলানা ফজলুর রহমান।

মাওলানা ফজলুর রহমান বলেন, মক্কা মুকাররমা শুধু একটি শহর নয়; এটি কোটি কোটি মুসলমানের ভালোবাসা ও ধর্মীয় অনুভূতির কেন্দ্র। মক্কায় হামলা হলে মুসলিম উম্মাহ তা নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা ফজলুর রহমান আরও বলেন, মুসলিম উম্মাহ সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের হামলার জবাব দিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে। মুসলিম দেশগুলোর প্রতি সৌদি আরব ও মসজিদুল হারামের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ করে পাকিস্তান সরকারের প্রতি মক্কা ও হারামাইন শরিফাইনের নিরাপত্তা নিয়ে দ্রুত একটি স্পষ্ট নীতি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের এই নেতা।

তিনি বলেন, মুসলিম উম্মাহ প্রতিনিয়ত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তাতে একটি শক্তিশালী ও কার্যকর ইসলামি জোট গঠনের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলামের লাখো নেতাকর্মী ও সমর্থক দেশটির মানুষের সঙ্গে দুঃখ ও উদ্বেগে একাত্ম বলেও জানান তিনি।

এ সময় সৌদি আরবের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নীতির সমালোচনা করেন মাওলানা ফজলুর রহমান। তাঁর ভাষায়, এ ঘটনা তাদের ‘দ্বিমুখী নীতি’ আবারও প্রকাশ করেছে।

এর আগে সৌদি আরব জানিয়েছিল, মঙ্গলবার মক্কার দক্ষিণে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি হুতিদের ছিল এবং মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ধ্বংস করা হয়। এ ঘটনায় হুতিদের পক্ষ থেকে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ঘটনাটির নিন্দা জানিয়ে সৌদি আরবের সার্বভৌমত্ব এবং দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় পাকিস্তানের সমর্থনের কথা জানিয়েছেন।

সূত্র: ডেইলি পাকিস্তান

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ