সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

সৌদি থেকে ১২ হাজার প্রবাসী ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৩ থেকে ৯ সেপ্টেম্বর দেশজুড়ে চালানো বিশেষ অভিযানে প্রায় ১৪ হাজার ৮০০ প্রবাসীকে আটক করা হয়েছিল।

আটককৃতদের মধ্যে আবাসন আইন ভাঙার দায়ে ৭ হাজার ৫০৪ জন, সীমান্ত সুরক্ষা আইন ভাঙার দায়ে ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫০৯ জন রয়েছেন। 

এছাড়া অবৈধভাবে সৌদি আরব ঢোকার সময় আরও ১ হাজার ২৭৩ জনকে ধরা হয়েছে, যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। অবৈধভাবে দেশ ছাড়ার সময় আটক হয়েছেন আরও ২৫ জন।

আইন ভঙ্গকারীদের আশ্রয় দেওয়া বা কাজে সহায়তা করার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আরও ৩০ হাজারের বেশি প্রবাসীকে নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। সৌদি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা কাউকে লুকিয়ে রাখলে সর্বোচ্চ ১৫ বছরের জেল, ১০ লাখ রিয়াল জরিমানা এবং অপরাধে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তি বাজোপ্ত করা হবে।

সূত্র: গালফ নিউজ।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ