শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’

ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

কারাবন্দি সমাজবাদী পার্টির (এসপি) প্রবীণ নেতা আজম খান জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানীকে চিঠি লেখার পর ভারতের তরুণ প্রজন্মের (জেন-জি) প্রতি মুহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্রের বরাতে উর্দু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজম খান তার চিঠিতে মুহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এগিয়ে আসার জন্য মাওলানা আরশাদ মাদানীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের তরুণদের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে বেশিসংখ্যক শিক্ষার্থীকে ভর্তির বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

এরই মধ্যে ১০ দিনের বিদেশ সফরে যাওয়ার আগে ভারতের ‘Gen Z’ প্রজন্মের প্রতি জওহর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আহ্বান জানিয়েছেন মাওলানা আরশাদ মাদানী।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিতে বেশি সংখ্যায় ভর্তি হয়ে সাম্প্রদায়িক শক্তিকে ‘উপযুক্ত জবাব’ দিতে হবে।

জানা গেছে, মাওলানা আরশাদ মাদানী শনিবার ১০ দিনের বিদেশ সফরে রওনা হয়েছেন। সফরের প্রথম ধাপে তিনি ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য একটি মুসলিম সম্মেলনে অংশ নেবেন। এরপর যুক্তরাষ্ট্রে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আজম খানের চিঠি এবং মাওলানা আরশাদ মাদানীর তরুণদের প্রতি আহ্বানকে মুহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়কে ঘিরে চলমান আলোচনা ও বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সমাজবাদী পার্টির নেতা আজম খান মুহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর। বিশ্ববিদ্যালয়টি ভারতের উত্তর প্রদেশের রামপুরে অবস্থিত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ