শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীকে ঘিরে উদ্ভাবনী ও আধুনিক চিন্তার বিকাশে ষষ্ঠবারের মতো ‘থিংক ফর দ্য টু হলি মস্কস’ কর্মসূচি চালু করা হয়েছে।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এবং মিস্ক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এতে তরুণ উদ্ভাবকেরা দুই পবিত্র মসজিদে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পথনির্দেশনা এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নয়নের বিষয়ে নিজেদের উদ্ভাবনী ধারণা জমা দিতে পারবেন।

কর্মসূচিটির লক্ষ্য হলো প্রযুক্তি ও সৃজনশীল চিন্তার মাধ্যমে পবিত্র মসজিদগুলোতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের সেবা আরও সহজ, কার্যকর ও উন্নত করা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত সেরা তিনটি ধারণাকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে। বিজয়ীদের প্রত্যেকের জন্য রয়েছে নগদ পুরস্কার।

আগ্রহী তরুণ উদ্ভাবকদের আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন ও নিজেদের ধারণা জমা দিতে হবে।

আয়োজকরা আশা করছেন, তরুণদের সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর চিন্তার মাধ্যমে দুই পবিত্র মসজিদের সেবা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ