সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রেনোর উপকণ্ঠে দাবানল, সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরের উপকণ্ঠে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ ও সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪২ হাজার মানুষকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৪৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে প্রথম আগুনের খবর পাওয়া যায়। 

এরই মধ্যে ছয়জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রবল ও অনিয়মিত বাতাস আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে জানা গেছে।

ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন নেভাদার গভর্নর জো লম্বার্দো। দাবানল নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি।

লম্বার্দো বলেন, এটি একটি সক্রিয় ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত এলাকার সবাইকে সতর্ক থাকতে এবং স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মানুষের কর্মকাণ্ড থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে প্রথম আগুন শনাক্ত করা হয়।

ওয়াশো জরুরি তথ্যকেন্দ্রের হিসাবে, রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ হাজার একর এলাকা পুড়ে গেছে। তবে আগুনের কোনো অংশই তখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, প্রায় ১৩ হাজার ৭০০ বাড়ি সরিয়ে নেওয়ার আওতাভুক্ত এলাকায় রয়েছে। বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আহত ছয়জনের মধ্যে তিনজনই আগুন নিয়ন্ত্রণে কাজ করা জরুরি সেবা কর্মী।

দাবানলের কারণে সোমবার ওয়াশো কাউন্টির প্রায় সব স্কুল বন্ধ থাকবে। একই সঙ্গে বিভিন্ন সড়কে ব্যাপকভাবে যান চলাচল বন্ধ করা হয়েছে।

রেনো শহরে অবস্থিত নেভাদা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাদের নিয়মিত কার্যক্রম আপাতত চলবে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণে বড় আকারের উড়োজাহাজ ও হেলিকপ্টার থেকে পানি এবং অগ্নিনির্বাপক রাসায়নিক ছোড়া হচ্ছে।

রেনোর পশ্চিমে ‘হক মেডো ট্রেইল’-এর কাছে আগুনের সূত্রপাত হওয়ায় এর নাম দেওয়া হয়েছে হক ফায়ার।

পশ্চিম নেভাদায় অবস্থিত রেনো শহরের জনসংখ্যা প্রায় ২ লাখ ৮০ হাজার। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছাকাছি এই শহর।

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে দাবানল সাধারণ ঘটনা। বর্তমানে নেভাদায় তিনটি বড় দাবানলসহ পুরো যুক্তরাষ্ট্রে মোট ৭৯টি বড় দাবানল সক্রিয় রয়েছে। তবে এসব আগুনের বেশির ভাগই গ্রামাঞ্চল ও কম জনবসতিপূর্ণ এলাকায় সীমাবদ্ধ থাকে; জনবসতিতে ছড়িয়ে পড়ার ঘটনা তুলনামূলকভাবে কম।

সূত্র: বিবিসি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ