সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চিকেনস নেকে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরি করবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের যোগাযোগের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত পথ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর সার্বিক নিরাপত্তা আরও সুদৃঢ় করতে একটি বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে নিয়মিত সামরিক মহড়ার মাধ্যমে এই করিডোরের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখার কথা জানিয়েছেন তিনি।

সীমান্ত সুরক্ষা ও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুপ্রবেশ রোধ করতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর অবকাঠামো গড়ে তোলার জন্য প্রায় ৫৬০ একর জমির প্রয়োজন ছিল। তবে পূর্ববর্তী প্রশাসনের সময়ে প্রয়োজনীয় সেই জমি পাওয়া যায়নি। বর্তমান রাজ্য প্রশাসনের নতুন নেতৃত্বের অধীনে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) এবং সশস্ত্র সীমা বলের (এসএসবি) জন্য প্রয়োজনীয় জমির জটিলতা দ্রুত নিরসন করে ভূমি হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সামগ্রিক অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নের ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। সরকারের বিশেষ কর্মসূচির আওতায় বাংলাদেশ ও ভুটান সীমান্তবর্তী গ্রামগুলোর যোগাযোগব্যবস্থা এবং জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক বরাদ্দ দিয়ে কাজ পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি রেল ও যোগাযোগ খাতের আধুনিকায়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্টেশনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত হাইস্পিড রেল করিডোর চালুর মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতের রাজধানী দিল্লি থেকে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যাতায়াত আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ