সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খরা-দাবদাহে বৃষ্টির আশায় যুক্তরাজ্যে মুসলিমদের সালাতুল ইস্তিসকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র দাবদাহ ও দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ায় যুক্তরাজ্যের কৃষি, সুপেয় পানি সরবরাহ ও বন্যপ্রাণীর ওপর মারাত্মক প্রভাব পড়ছে। খরা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায় করেছেন দেশটির মুসলিমরা।

রোববার (১৬ আগস্ট) যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের মসজিদে বৃষ্টির আশায় এ বিশেষ নামাজ আদায় করেন মুসল্লিরা। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও খরার প্রভাবে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এরই মধ্যে পানিসহ নানা সংকট দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে দেশটির বিভিন্ন মসজিদে সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়। খরা ও পানির সংকটের সময় বৃষ্টির জন্য বিশেষ এই নামাজ আদায় করা হয়।

সালাতুল ইস্তিসকার মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। একই সঙ্গে কঠিন এই সময়ে উপকারী ও কল্যাণকর বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তারা।

বিশেষ নামাজের পাশাপাশি দান-সদকা করা, পানির অপচয় রোধ এবং খরা ও দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষ ও পরিবেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মুসলিম সংগঠনগুলো।

মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সংকটময় সময়ে পারস্পরিক সহযোগিতা ও মানবিক সহায়তার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা মুসলিমদের দায়িত্ব।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ