সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

২০২৭ সালের হজের প্রস্তুতি, হাজিদের আবাসনে নতুন নিয়ম সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

হজ ২০২৭ সামনে রেখে মক্কা ও মদিনায় হাজিদের আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম অনুমোদন করেছে সৌদি আরব। হজ মৌসুমে হাজিদের জন্য ব্যবহৃত হোটেল ও আবাসিক স্থাপনার লাইসেন্সিং, শ্রেণিবিন্যাস, মান নিয়ন্ত্রণ এবং বিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় হজ মৌসুমে হাজিদের আবাসন দেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য সংশোধিত বিধিমালা অনুমোদন করেছে। নতুন নিয়মের লক্ষ্য হলো মক্কা ও মদিনায় হাজিদের আবাসন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা এবং সেবার মান উন্নত করা।

সৌদি পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের আল-আনসারি বলেন, নতুন বিধিমালার মাধ্যমে আবাসিক স্থাপনাগুলোর প্রশাসনিক ও পরিচালনাগত ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। এর ফলে হাজিদের আগমনের আগেই আবাসনসংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।

নতুন বিধিমালায় আবাসিক স্থাপনার লাইসেন্স প্রদান, মান ও শ্রেণিবিন্যাস, পরিচালনাগত মানদণ্ড এবং নিয়ম ভঙ্গের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে হজ মৌসুমে আবাসনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি করা হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে ২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে আবাসন ব্যবস্থাপনায় এসব পরিবর্তন আনা হয়েছে। এর ফলে মক্কা ও মদিনায় আগত হাজিদের জন্য আরও সংগঠিত, নিরাপদ ও মানসম্মত আবাসনসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

হজযাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা ও বিপুলসংখ্যক হাজির আবাসন ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আরব প্রতিবছর হজ ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে আসছে। নতুন বিধিমালাও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ