মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা যত্রতত্র দাওরায়ে হাদিস খোলার হিড়িক ও কিছু কথা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘সুখবর’ বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ইসলামী যুব আন্দোলনের ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি ইরানকে উদ্দেশ করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের অত্যাচারী আর নেই। সকল প্রশংসা আল্লাহর।’

ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখানে মার্কিন নৌ-অবরোধকে ‘লৌহ দেওয়াল’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর মন্তব্য করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, দেশটির অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে ইরানের রাজনৈতিক নেতৃত্বও অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে। ট্রাম্প যেখানে জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করছেন, সেখানে ইরান মার্কিন এই দাবি প্রত্যাখ্যান করেছে।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার বিষয়ে তারা সম্মত নয়। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এ জলপথের নিরাপত্তা ও চলাচল নিয়ে যেকোনো অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এবং ইরানের পাল্টা অবস্থানের ফলে দুই দেশের চলমান উত্তেজনা নতুন করে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে এসেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ