সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান তাদের ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) পাকিস্তান সরকারের সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। 

দুই দেশই মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মতি জানিয়েছে। তবে ঠিক কতদিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘উভয় পক্ষই সময়সীমা বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে তাদের সম্মতি জানিয়েছে।’

তবে যুদ্ধবিরতি কতদিন বাড়বে, তা নির্ধারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো বার্তা আদান-প্রদান চলছে।

উল্লেখ্য, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ ১৭ আগস্ট শেষ হওয়ার কথা।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত বন্ধে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়েই বর্তমান যুদ্ধবিরতির সূত্রপাত হয়।

এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন ইসলামাবাদে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে দুই দেশ। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা শুরু হয়।

প্রস্তাবিত মেয়াদ বাড়ানো হলে ইসলামাবাদ সমঝোতার আওতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির কাঠামোই অব্যাহত থাকবে।

সূত্র: সৌদি গেজেট

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ