আন্তর্জাতিক ডেস্ক
ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) সভাপতি ও আসাম বিধান সভার সদস্য মাওলানা বদরুদ্দিন আজমল। প্রায় ২ কোটি ৫০ লাখ রুপি মূল্যের ত্রাণসামগ্রী নিয়ে তিনি রাজ্যের উজান অঞ্চলের শিবসাগর জেলায় পৌঁছান এবং বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এক্ষেত্রে তিনি হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ করেননি।
ত্রাণ কার্যক্রম চলাকালে মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের দল সবসময় পাশে থাকব