শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তিতে ইরান রাজি না-হলে ফের যুদ্ধের হুমকি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তিনি আরও জানান, এবার যুক্তরাষ্ট্র আগের চেয়েও বেশি শক্তি নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ‘ইরান, তোমাদের সামনে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ আছে। আমরা আশা করি, তোমরা তা ইরানি জনগণের জন্য বেছে নেবে ‘

তিনি সতর্ক করে আরও বলেন, ‘কিন্তু ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের ওপর অবরোধ আরোপ করা হবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা বর্ষণ করা হবে।’

ইরানকে চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টির অংশ হিসেবে দেশটির সঙ্গে সম্পর্কিত সব জাহাজের ওপর অবরোধ আরোপ করছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে প্রবেশ বা সেখান থেকে বের হতে চাওয়া সব জাহাজ এই অবরোধের আওতায় পড়ছে।

এদিকে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘আমরা সক্রিয়ভাবে যে কোনো ইরানি পতাকাবাহী জাহাজ কিংবা ইরানকে উপকরণগত সহায়তা দেওয়ার চেষ্টা করছে এমন যে কোনো জাহাজকে অনুসরণ করবো।’

তিনি আরও জানান, ‘অবরোধ ভাঙার চেষ্টা করলে জাহাজগুলোকে আটক করা হবে ও সতর্ক করা হবে। কেউ যদি এই অবরোধ মানতে অস্বীকৃতি জানায়, তাহলে আমরা শক্তি প্রয়োগ করবো।’

ব্রিফিংয়ে তিনি এও বলেন, ইরানের আঞ্চলিক জলসীমার ভেতরে ও আন্তর্জাতিক জলসীমাতেও এই অবরোধ কার্যকর করা হবে।

সূত্র: রয়টার্স

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ