শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে হয়রানির মুখে মুসলিম হকাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতে মুসলিমদের নানাভাবে হয়রানির ঘটনা পুরনো। এবার হয়রানির মুখে দেশটির মুসলিম হকাররা। আগ্রা থেকে আহমেদাবাদ পর্যন্ত বিভিন্ন এলাকায় মুসলিম হকার এবং ছোট ব্যবসায়ীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশকিছু ভিডিও এবং সংবাদ প্রতিবেদনে এই ধরনের ঘটনার কথা উঠে এসেছে, যেখানে ধর্মীয় পরিচয় ধরে মুসলিম হকারদের হেনস্থা করা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগ্রাতে মুসলিম হকারদের থামিয়ে তাদের নাম ও ধর্ম জিজ্ঞাসা করা হচ্ছে এবং নির্দিষ্ট এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

একইসাথে আহমেদাবাদের বাপুনগর এলাকায় হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা একজন মুসলিম খাদ্য বিক্রেতাকে ব্যবসা বন্ধ করে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, শুধুমাত্র হিন্দুরাই ওই এলাকায় ব্যবসা করতে পারবে।

আগ্রা-আলিগড় হাইওয়েতে এক বৃদ্ধ মুসলিম চা বিক্রেতাকে হয়রানির অভিযোগ উঠেছে। একটি ভিডিওতে দেখা যায়, তাকে তার স্টলের নাম পরিবর্তনের জন্য চাপ দেয়া হচ্ছে। অভিযোগ উঠেছে যে, অনেক ক্ষেত্রে পুলিশ নীরব থাকছে বা কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে হয়রানি বৃদ্ধি পাচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ